• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পিরোজপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

প্রতিনিধি / ১৩১ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নাজিরপুরে স্বামীর বিরুদ্ধে জান্নাতুল ফেরদাউস (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৯ ডিসেম্বর) রাতে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জান্নাতুল ফেরদাউস বাগেরহাটের চিতলমারি উপজেলার শৈলদাহ গ্রামের গোলাম মোস্তাফার কন্যা এবং উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্রা গ্রামের মো. ইসমাইল হোসেনের স্ত্রী।

নিহতের মা পারভীন বেগম বলেন, আমার কন্যাকে হত্যা করে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। গত আড়াই বছর আগে আমার মেয়ের সঙ্গে ইসমাইলের বিয়ে হয়। বিয়ের সময় চাহিদামতো যৌতুক দেওয়া হয়।

কিন্তু বিয়ের পরে বিভিন্ন সময় স্বামী তাকে যৌতুকের দাবিতে মারধরসহ পরিবারের লোকজন বিভিন্নভাবে নির্যাতন করতো। তারই ধারাবাহিকতায় তাকে হত্যা করে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার রাতে তাকে নিজ ঘরের আড়া থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিপন পাল বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

নিহতের স্বামী ইসমাইল হোসেন বলেন, তার স্ত্রী নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ বলেন, এ ঘটনার অভিযোগে গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/