• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

বড়দিন উদযাপনের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

প্রতিনিধি / ১৮৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: লাখ লাখ ইউক্রেনীয় যখন বড়দিন উদযাপনে ব্যস্ত, তখন রাশিয়া দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। খবর বিবিসির।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, রাশিয়া সচেতনভাবেই বড়দিনে হামলা চালিয়েছে। রাশিয়ার ছোড়া ১৮৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করেছে ইউক্রেনের বিমানবাহিনী। এর মধ্যে অনেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বা লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

যেসব এলাকায় জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তার মধ্যে রয়েছে খারকিভ, কিয়েভ, দিনিপ্রোপেট্রোভস্ক, পোলতাভা, ঝিতোমির, ইভানো-ফ্রাঙ্কিভস্ক ও জাপোরিঝিয়া।

ইউক্রেনের বিমান বাহিনী নিশ্চিত করেছে যে হামলার ফলে হতাহতের ঘটনা ঘটেছে, তবে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি। রাশিয়া তাদের ব্যাপক হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং বলেছে যে তাদের লক্ষ্য অর্জিত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী দূরপাল্লার নির্ভুল অস্ত্র এবং আঘাতকারী ড্রোন ব্যবহার করে ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য অর্জিত হয়েছে।

হামলার শঙ্কায় কিয়েভে মানুষ মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছে। এক নারী বলেন, বাড়িতে থাকা তাদের জন্য ভয়ঙ্কর। কিয়েভের কিছু এলাকাসহ অন্যান্য স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং পরিকল্পিত লোডশেডিং চলছে বলে জানায় বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/