• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন কোষাধ্যক্ষ নিয়োগ

প্রতিনিধি / ১৩৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ছাত্র-শিক্ষকদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে মো. মামুন অর রশিদকে নিয়োগ দেওয়া হয়েছে। এ আগে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছিলেন।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এর মাধ্যমে গত ২৬ নভেম্বর নিয়োগ পাওয়া কোষাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল খান যোগদান না করেই বিদায় নিলেন। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ছিলেন।

ববি সূত্রে জানা গেছে, কামাল খানের নিয়োগের পরই নানা অভিযোগ ওঠে। বিশেষ করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিম উল্লাহর সঙ্গে যোগসাজশ করে সেখানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে কামালের বিরুদ্ধে। এ নিয়ে শুরু থেকেই ববিতে আন্দোলনের কারণে তিনি যোগদান করতে এসে ক্যাম্পাস থেকে বিতাড়িত হন। শিক্ষকেরা তাঁকে অপসারণের দাবিতে আলটিমেটামও দেন।

আন্দোলনকারী সহযোগী অধ্যাপক মো. জামালউদ্দিন বলেন, ‘আমাদের একটি দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাই। সরকার দাবি মেনে নিয়েছে। নতুন কোষাধ্যক্ষের কাছে প্রত্যাশা, তিনি ছাত্র-শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন রাখবেন।’

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নতুন কোষাধ্যক্ষ মামুন বলেন, তিনি চিন্তা করছেন কখন যোগদান করবেন। এখনো সিদ্ধান্ত নেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/