• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

এক মাছ বিক্রি হলো ৩ লাখ ১২ হাজার টাকায়

প্রতিনিধি / ১৫৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সুন্দরবনের নদীতে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি জাবা মাছ। মাছটি বিক্রি করা হয়েছে ৩ লাখ ১২ হাজার টাকায়।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পর লোকালয়ে আনা হয় মাছটি। এর আগে বৃহস্পতিবার ধরা পড়ে মাছটি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামের জেলে দেলোয়ার হোসেনের জালে মাছটি ধরা পড়ে। গতকাল রাত আটটার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের রোহন মৎস্য আড়তের মালিক আবু মুসা ৩ লাখ ১২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

জেলে দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশন থেকে পাস নিয়ে তারা সুন্দরবনে মাছ ধরতে যান গত মঙ্গলবার সকালে।

মাছ ধরার একপর্যায়ে গত বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে মাছ ধরার সময় তাদের জালে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের জাবা মাছটি ধরা পড়ে। মাছটি তিনি ৩ লাখ ১২ হাজার টাকায় বিক্রি করেছেন।

উল্লেখ্য, জাবা মাছের ফুলকা জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তা ছাড়া এ মাছের ফুলকা দিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও কোরিয়ায় সুস্বাদু সুপ তৈরি হয়, যা অনেক দামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/