• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে গুমের শিকার ব্যক্তিদের মুক্তি চেয়ে ছাত্রদলের মানববন্ধন

প্রতিনিধি / ১৪১ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বরিশালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও সব নাগরিকের মুক্তির দাবিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় বরিশাল নগরের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সরকারি বিএম কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মানববন্ধনে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানানো হয়।

মানববন্ধনে আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হওয়া দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সিনিয়র সহ-সভাপতি তরিকুর ইসলাম তারেক, বিএম কলেজ ছাত্রদল নেতা বাবু, ইলিয়াস তালুকদার, বাবর, রায়হান উপস্থিত ছিলেন।

ছাত্রদলের নেতারা বলেন, ছাত্রদলের পাশাপাশি যে নাগরিকেরা গুমের শিকার হয়েছে তাদের মুক্তি দিতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারে ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। নতুবা ফের ছাত্রদল রাজপথে আন্দোলনে নামার কথা বলেন। ব্রজমোহন কলেজসহ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/