• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

প্রতিনিধি / ১৪২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) গভীর রাতে পৌর শহরের মধ্যরাস্তা এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুইজন হলেন- পিরোজপুর পৌরসভার মধ্যরাস্তা এলাকার মো. হাজী আলম শেখের ছেলে সাবেক পুলিশ সদস্য মো. ওবায়দুল কাইয়ুম শেখ (৪৫) এবং কাউয়ুম শেখের ছেলে মো. শফিক সেখ (২৩)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. বাবুল সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে ওই দুই মাদক কারবারিকে ইয়ারা ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৫৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে সম্পৃক্ত ব্যক্তি থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ অভিযানে পিরোজপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট এস কে আদনান মাহমুদসহ সেনা সদস্যদের একটি টিম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/