• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

কাউখালাীতে ২ ট্রলারের সংঘর্ষে শ্রমিক নিহত

প্রতিনিধি / ২২৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

পিরেজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে শংকর কুন্ডু (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শংকর কুন্ডু উপজেলার আমরাঝুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের চিত্তরঞ্জন কুন্ডুর ছেলে।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার সন্ধ্যা নদীর লঞ্চঘাট সংলগ্ন সোনাকুল খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সহোদর রনজিৎ কুন্ডু বলেন, তার বড় ভাই শংকর কুন্ডু ওই রাতে কাউখালী বাজারের সুপারির আড়তে কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন।

এ সময় ট্রলারে করে নদী পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার সুভ্রত কর্মকার বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. সোলায়মান হোসেন বলেন, বিষয়টি শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/