• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

বরিশালে ভ্যানের চাপায় পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রতিনিধি / ১৪৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ভ্যানের চাপায় পিষ্ট হয়ে ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে। মৃত সূর্য রায় (২) বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাউনতলা গ্রামের সজল রায়ের পুত্র।

সূর্য রায়ের মা সমাপ্তি রায় বলেন, আমি খাওয়া-দাওয়া শেষ করে সবেমাত্র আমাদের বাড়ির উঠোনে বের হয়েছি তখন আমার শিশুপূত্র সূর্য রায় বাড়ির আঙিনায় খেলা করছিল।

আমি অন্য প্রতিবেশীর সাথে কথা বলছিলাম, পরে আমার শিশু পুত্র সূর্য রায়কে কোলে তুলে আমাদের বাড়ির পাকা রাস্তার একপাশে দাঁড়িয়েছিলাম তখন আমার পুত্র কোল থেকে নেমে রাস্তায় যায়।

তখন খুব দ্রুতগতিতে একটি ভ্যান এসে আমার পুত্রকে সজোরে ধাক্কা মেরে দ্রুত গতিতে পালিয়ে যায়। বাবা সজল রায় বলেন, যদিও ভ্যানচালককে আমরা চিহ্নিত করতে পারিনি, তবে তাকে দেখলে ঘটনাস্থলে যারা ছিল তারা শনাক্ত করতে পারবে।

হিজলা থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ঘটনা শুনে আমি আমার থানা থেকে ফোর্স পাঠিয়েছি। যেহেতু সূর্য রায় শিশু তাই তার পরিবারের পক্ষ থেকে পোস্টমর্টেম না করার জন্য অনুরোধ জানায়। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা শিশুটিকে পোস্টমর্টেম না করেই তাদের পরিবারের হাতে তুলে দেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/