• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

বরিশালে গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

প্রতিনিধি / ১৬৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর বাজার রোডে কাপড়রিয়া পট্টির কয়েকটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কাপড়ের গোডাউন থেকে এই আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আগুনের ভয়াবহতা এবং ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকর্মীদের হিমশিম খেতে হচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার ফলে ওই এলাকার ব্যবসায়ীরা চরম উৎকণ্ঠায় রয়েছেন। একাধিক দোকান এবং গোডাউন ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। তদন্ত কমিটি করে পরবর্তী বিস্তারিত জানানো হবে।

পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এলাকার মানুষকে নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/