• সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে গ্যাস সংকট, ভোগান্তিতে থ্রি-হুইলার চালকরা

প্রতিনিধি / ৪৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে গ্যাস সংকটে থমকে গেছে সিএনজি চালিত থ্রি-হুইলার। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও চালকরা চাহিদা অনুযায়ী এলপিজি গ্যাস পাচ্ছেন না। এতে তাদের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন।

বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকার বাসিন্দা আবু জাফর বলেন, ‘আমি ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত কয়েক দিন ধরে গ্যাস না পাওয়ায় গাড়ি থেমে আছে। জমা টাকা ভেঙে দিন চালাচ্ছি। যদি পুরোপুরি গ্যাস না পাই, তাহলে বড় সমস্যা হবে।’

সরজমিনে শহরের সিএনজি রোড এলাকার কেডি এলপিজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। চালকরা জানিয়েছেন, গত তিন-চার দিন ধরে পর্যাপ্ত গ্যাস নেই। লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অনেক সময় ৪০০ টাকা খরচ করেও প্রয়োজন মতো গ্যাস পাননি।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দাবি করেছেন, আমদানি কম থাকার কারণে এই সংকট তৈরি হয়েছে। ‘গ্যাস ঠিকমতো পাওয়া যাচ্ছে না। অনেক দিন পরে পরে গ্যাস আসে,’ তারা জানান।

বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, যদি কোনো ব্যবসায়ী নিজে সমস্যা তৈরি করে এমন পরিস্থিতি সৃষ্টি করে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হবে পরিস্থিতি যাচাই করার জন্য। অনৈতিক কোনো কার্য থাকলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/