• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান

প্রতিনিধি / ১০১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বর্তমান সময়ে জনপ্রিয়তার অনেকখানি বিবেচনা করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলোয়ার সংখ্যা দিয়ে। সারা বিশ্বের অনেক মানুষকে রাতারাতি তারকাখ্যাতি দিয়েছে এই মাধ্যম। সেই তালিকায় আছেন বাংলাদেশেরও অনেকেই।

এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় জায়গা করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্ল্যাড প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তার অবস্থান ৬৩ নম্বরে। এর ফলে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ছাড়িয়ে গেলেন তারেক রহমান।

রোববার (১৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তালিকায় দেখা যায়, ফেসবুকে কনটেন্ট পোস্টের সংখ্যা ও আলোচনার মাত্রার ভিত্তিতে তারেক রহমানের অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে।

সোশ্যাল মিডিয়া বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম সোশ্যাল ব্ল্যাড–এর তথ্যমতে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে মোট লাইক সংখ্যা ৫৫ লাখ ৭৬ হাজার ৭৭৬, আর টকিং অ্যাবাউট বা এনগেজমেন্ট রয়েছে ১৬ লাখ ৪৮ হাজার ৯৭২।

এই পারফরম্যান্সের ভিত্তিতে সোশ্যাল ব্ল্যাড র‌্যাঙ্কিংয়ে তারেক রহমানের অবস্থান ৪২তম, যেখানে পেজটি পেয়েছে এ ++ গ্রেড। সবশেষ ১৪ দিনে তার পেজে যুক্ত হয়েছে প্রায় ৪৮ হাজার নতুন লাইক, দৈনিক গড়ে লাইক বৃদ্ধির হার ৩৯ হাজারের বেশি। ফেসবুক কার্যক্রম ও আলোচনার পরিসংখ্যান বিবেচনায় বিএনপির চেয়ারম্যানের এই পেজটি বর্তমানে বিশ্বব্যাপী সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজগুলোর একটি হিসেবে উঠে এসেছে।

সোশ্যাল ব্ল্যাডের ব্যাখ্যা অনুযায়ী, যাদের নিয়ে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি ও শেয়ার করা হয়, তাদেরই ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে বিবেচনা করা হয়। এই হিসেবে তারেক রহমান বর্তমানে বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/