• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বিদ্যুৎস্পর্শে জুলাই যোদ্ধার মৃত্যু

প্রতিনিধি / ৬৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাইবান্ধায় বিদ্যুৎস্পর্শে আনারুল ইসলাম নামে এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় নিজ বাড়িতে আনারুলের জানাজা রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার খামার বোয়ালী ইউনিয়নের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনারুল ইসলাম ওই ইউনিয়নের শাইদালী মিয়ার ছেলে। তিনি ‘সি’ ক্যাটাগরিভুক্ত জুলাই যোদ্ধা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির ইলেকট্রিক বোর্ড নষ্ট হয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে তা মেরামতের চেষ্টা করেন আনারুল। এ সময় বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয় হোসেন মিয়া বলেন, মূলত বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা হয়েছে। খুব খারাপ লাগতেছে। সে অনেক ভালো ছিল।জুলাই যোদ্ধা আনারুলের বাবা শাইদালী মিয়া বলেন, আমার ছেলেকে হারিয়ে আমি অনেক কষ্ট পেয়ে পাচ্ছি। এটি মূলত দুর্ঘটনা ছিল। জুলাই যোদ্ধার জেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে আমাদের একজনকে হারিয়েছি। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/