• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

সীমান্ত থেকে ছাত্রলীগ নেতাকে ধরে ফেলল জনতা

প্রতিনিধি / ৮৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সীমান্ত থেকে ইমরান হোসেন নামে যশোর জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ধারণা করা হচ্ছে, ভারতে পালিয়ে যাওয়ার জন্য তিনি বেনাপোল সীমান্তে অবস্থান করছিলেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আটক ইমরান যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা এবং যশোর এমএম কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, ইমরান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামের বাড়িতে বোমা হামলার সময় নেতৃত্ব দিয়েছিলেন। একইসঙ্গে গত ৪ আগস্ট বিএনপির পার্টি অফিসে হামলার ঘটনায়ও তার সম্পৃক্ততা ছিল। বিভিন্ন ফুটেজেও তাকে দেখা গেছে।

জানা গেছে, শুক্রবার রাতে ভবেরবেড়ে তাকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করেন। পরে এমএম কলেজের কয়েকজন সাধারণ শিক্ষার্থী তাকে চিনতে পারেন। পরে তাকে আটকে রেখে বেনাপোল পোর্ট থানার পুলিশকে খবর দেওয়া হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন, ইমরানকে যশোর কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তরের জন্য পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/