• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, ফিরে পেতে সবার কাছে দোয়া চাইলেন স্বামী

প্রতিনিধি / ১১৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জামালপুরে চার বছরের দাম্পত্য জীবন ছেড়ে আয়েশা খন্দকার (২২) নামে এক গৃহবধূ স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে চলে গেছেন। এ ঘটনায় স্বামী তানজিদ ইসলাম সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জামালপুর পৌর শহরের পাথালিয়া বকুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্ত্রীকে ফিরে পেতে কান্নায় ভেঙে পড়েন স্বামী তানজিদ ইসলাম অন্তর। সবার কাছে চাইলেন স্ত্রী ফিরে আসার দোয়া।

জানা গেছে, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে আয়েশা ও অন্তরের বিয়ে হয়। বিয়ের দুই বছরের মধ্যে আয়েশার জীবনে অন্য পুরুষের উপস্থিতিতে পরিবারে অশান্তি দেখা দেয়। ধীরে ধীরে সেই পুরুষের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যার প্রেক্ষিতে সে পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে অন্তর দেখেন, স্ত্রী বিছানায় নেই। ঘরের জিনিসপত্র এলোমেলো, ওয়ারড্রোবে রাখা তিন ভরি ওজনের স্বর্ণালংকার এবং নগদ দুই লাখ ত্রিশ পাঁচ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে।

স্ত্রীর খোঁজে শহরের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ব্যর্থ হওয়ায় থানায় লিখিত অভিযোগ করেছেন। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/