• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে গণধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিনিধি / ৭২ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গণধর্ষণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মো. মিজান হাওলাদার (৪৫) নামে এক আসামিকে বৃহস্পতিবার ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করে আগৈলঝাড়া থানা পুলিশ। গ্রেফতার করার পরে তাকে রাতে আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়েছে।

শুক্রবার তাকে বরিশাল আদালতে হাজির করানো হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও মিজান ৩ টি মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। মোঃ মিজান হাওলাদার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের মৃত আঃ রব হাওলাদারের ছেলে।

আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক সুশংকর মল্লিক জানান, গ্রেফতার কৃত মো.মিজান হাওলাদার ও তার দুই বন্ধু মিলে ২০১১ সালে ময়মনসিংহ জেলার ফুলপুর থানা এলাকার ১৫বছরের এক কিশোরীকে অপহরন করে তিন বন্ধু মিলে ঢাকায় নিয়প গণধর্ষণ করে। এরপরে ধর্ষীতার পিতা বাদি হযে ফুলপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা নং ৭, (৭/৬/২০১১)। ওই মালায় ময়মনসিংহ নারী ও শিশু ট্রাইবুনালের বিচারক ২০১৭ সালে মিজান হাওলাদারের অনুপস্থিতে ১৪ বছরের সাজাপ্রদান করেন। সেই থেকে মিজান আত্মগোপন করে থাকেন। তার নামে একটি গ্রেফতারি পরোআনা আগৈলঝাড়া থানায় আসে ২০১৭ সালে।

আগৈলঝাড়া থানা পুলিশ আরএবি-৩ এর সহযোগিতায় বৃহস্পতিবার ঢাকার হাতিরাঝিল এলাকা থেকে গ্রেফতার বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া থানায় নিয়ে আসেন। শুক্রবার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরণ করাহয়। আদালতে নিরর্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছো। পুলিশ পরিদর্শক আরো জানান, মিজান এর বিরুদ্ধে ঢাকার ববানী থানা তিনটি মাদক মামলা রয়েছে। ওই মামলার সে ওয়ারেন্ট ভুক্ত আসামী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/