• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে ভাইয়ের চোখ উঠিয়ে নেয়ার ঘটনায় অভিযুক্ত এক ভাই গ্রেপ্তার

প্রতিনিধি / ৭০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় বাবার সামনে ভাইয়ের দুই চোখ তুলে নেয়ার ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, মুলাদী থানায় এ ঘটনায় আহতের বাবাসহ মোট ৮ জনকে আসামি করে মামলা হওয়ার পর পরই পুলিশের একটি টিম মাঠে নামে। সকালে গোপন সংবাদের ভিত্তিতে মামলার ১নং আসামি স্বপন বেপারীকে জেলার উজিরপুর উপজেলার মসাং গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত স্বপন বেপারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের ব্যাপারী বাড়িতে পারিবারিক দ্বন্দ্বের জেরে এক ভাইকে দুই ভাই নির্মমভাবে নির্যাতন করে দুই চোখ উৎপাটন করে।

তবে বিষয়টি এলাকায় জানাজানি হয় পরদিন শনিবার । এরপরই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফেসবুকে ছড়িয়ে পড়া ২৮ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, দুই-তিনজন মিলে এক ব্যক্তিকে মাটিতে চেপে ধরে আঙুল দিয়ে তার চক্ষু উৎপাটন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/