• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রতিনিধি / ১০০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে পুলিশের এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই কর্মকর্তা হলেন এসআই শাহিন ভূঁইয়া। তিনি চট্টগ্রাম আদালতের নারী ও শিশু শাখায় জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ কেলেঙ্কারির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এসআই শাহিন ভূঁইয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

৩২ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এসআই শাহিনকে আদালত ভবনের দ্বিতীয় তলায় নিজ কার্যালয়ে এক আইনজীবী মানিব্যাগ বের করে তাকে তিনটি নোট দেন। পরে তিনি টাকাগুলো গুনে নিজের কাছে রেখে দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, ঘুষ গ্রহণের অভিযোগ ওঠায় এক এসআইকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠিন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/