• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

নৌকাসহ নাফ নদী থেকে ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রতিনিধি / ৭১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমা থেকে নৌকাসহ স্থানীয় পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে তারা নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

জেলেরা হলেন- টেকনাফের স্থানীয় বাসিন্দা মো. ইলিয়াস, তার দুই ছেলে আক্কল আলী ও নুর হোসেন এবং সাবের হোসেন ও সাইফুল ইসলাম। তারা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া গ্রামের বাসিন্দা।

ইউএনও শেখ এহসান উদ্দিন জানান, নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে করে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।

বিজিবির তথ্য বলছে, গত ৮ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদী সংলগ্ন এলাকা থেকে অন্তত ২৫১ জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত অপহৃত হন ১৭৬ জন। আর তাদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় বিজিবির সহায়তায় ফেরত আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/