• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

আটক ভুয়া এনএসআই সদস্য সাবেক ছাত্রলীগ নেতা

প্রতিনিধি / ১১৩ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ময়মনসিংহের ভালুকায় এক ভুয়া এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকেলে ভালুকা সরকারি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত রোকনুজ্জামান নাঈম (৩১) ভালুকা উপজেলার ধলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং ভালুকা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভালুকার ব্যবসায়ী মামুনের বিরুদ্ধে ঢাকায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন বলে নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে রোকনুজ্জামান নাঈম মামলার মীমাংসার জন্য মামুনের কাছে ১৫ লাখ টাকা দাবি করেন। সন্দেহ হওয়ায় মামুন তাকে টাকা দেওয়ার কথা বলে পরিকল্পনা করেন। পরে এনএসআই ময়মনসিংহ কার্যালয়ে খবর দিলে সংস্থাটির সদস্যরা এসে নাঈমকে ভালুকা সরকারি কলেজের সামনে থেকে আটক করেন।

দীর্ঘদিন ধরে নাঈম বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার ও ভুয়া পরিচয় ব্যবহার করে চলছিলেন। এ সময় তার সঙ্গে থাকা বিভিন্ন আইডি কার্ড কাগজপত্র জব্দ করা হয়। ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন আহমেদ জানান, ভুয়া এনএসআই সদস্যকে আটক করা হয়েছে। মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/