• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের

প্রতিনিধি / ১২৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (২১ এপ্রিল) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অনেকেই গ্রেপ্তার হয়েছে, আর কেও বাকি থাকলে তাদেরকেও ধরতে হবে।

তিনি লেখেন, যদি শুনি কেও বা কারা বা কোথাও থেকে প্রশাসনকে বাঁধাগ্রস্ত করা হচ্ছে তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও দেওয়া হবে। এদিকে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (২০ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে। পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২১ এপ্রিল) ছাত্রনেতা পারভেজ হত্যার প্রতিবাদে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন এবং সব ইউনিটের ছাত্রদল নেতাকর্মীদের কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করার নির্দেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/