• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

আ. লীগ নেতা বললেন, ‘মুসলমান হিসেবে জামায়াতের প্রোগ্রামে ছিলাম’

প্রতিনিধি / ১০৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলনে অংশ নিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এ বিষয়ে বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‌‘আমি আওয়ামী লীগের পদে আছি, পদত্যাগ করিনি। মুসলমান হিসেবে বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে থাকা লাগে। তাছাড়া জামায়াতের কর্মী সম্মেলনও আমার গ্রামেই অনুষ্ঠিত হয়েছে। সে কারণে আমি উপস্থিত ছিলাম।’

লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন বলেন, ‘জামায়াতের ইউনিয়ন সম্মেলনে অন্য দলের নেতাকর্মীদের উপস্থিত থাকার সুযোগ নেই। তবে রফিকুল ইসলাম নামের কাউকে আমি চিনি না। আওয়ামী লীগের কোনো লোককে আমি অনুষ্ঠানে দেখিনি।’

শুক্রবার অনুষ্ঠিত এই সম্মেলনে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে প্রথম সারিতে তাকে চেয়ারে বসা অবস্থায় দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত, জেলা জামায়াতের অফিস সম্পাদক গোলাম সরওয়ার মজুমদার কামাল, লালমাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর নূর ও সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন।

খোঁজ নিয়ে জানা যায়, সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি আহম মোস্তফা কামালের ইউনিয়ন আওয়ামী লীগের এই নেতা গত বছরের ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তী সময়ে এলাকায় ফিরে জামায়াতের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/