• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা: মূল আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

প্রতিনিধি / ১৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঈদের দিন নারায়ণগঞ্জে গুলি করে পাভেল নামে এক যুবককে হত্যার ঘটনার মূল আসামি মায়সার আহমেদ বাবুকে (২৯) বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার (অপারেশন) মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার সকালে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাবের এই কর্মকর্তা জানান, রোজার ইদের দিন নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতন্ডার জেরে পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের মা নূরী বেগম (৬৭) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মূল আসামি যে কিনা পাভেলকে গুলি করেছে তিনি পলাতক ছিলেন।

এদিকে এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদেরকে গ্রেপ্তারের জন্যে র‍্যাব-১১-এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ করতে থাকে। পরবর্তীতে র‍্যাব-১১ এবং র‍্যাব-৮ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে বরিশালের সদর থানাধীন কাশীপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান ও এজাহারভুক্ত ১ নং আসামি মায়সার আহমেদ বাবুকে (২৯) গ্রেপ্তার করে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর মধ্যপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদ মতিনের ছেলে।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বাবু পাভেল হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই নিয়ে হত্যার সঙ্গে জড়িত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে গ্রেপ্তারকৃত বাবুকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/