• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাই

প্রতিনিধি / ১১৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কিশোরগঞ্জের ভৈরবে পৌর এলাকার কালিপুরে বড় ভাই মো. রইছ মিয়ার মৃত্যুর খবর শুনে ছোট ভাই তাহের মিয়া মারা গেছেন। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে রইছ মিয়া ও ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর মো. তাহের মিয়া মারা যান। নিহত মো. রইছ মিয়া (৭০) ও তাহের মিয়া (৬৫) কালিপুর এলাকার মৃত দুধ মোল্লার ছেলে।

জানা গেছে, সকাল ১০টার দিকে রইছ মিয়া অসুস্থতার কারণে তার নিজ বাড়িতে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর আপন ছোট ভাই অসুস্থবোধ করেন। বেলা ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর মো. তাহের মিয়াও মারা যান। রইছ মিয়া ও তাহের মিয়ার জানাজা একই সঙ্গে মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয়। পরে এলাকার পুরাতন ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়।

মো. রইছ মিয়ার ছেলে মো. আল-আমিন বলেন, আমার বাবার মৃত্যু শোক সইতে না পেরে আমার চাচাও মারা গেছেন। আমার বাবা ও চাচার জানাজা এক সঙ্গে পড়ানো হয়েছে। পরে কালিপুর পুরাতন ঈদগাহ কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. শাহিন বলেন, আমাদের এলাকার বাসিন্দা রইছ মিয়া ও তাহের মিয়া। তারা অনেক ভালো মানুষ ছিলেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/