• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে বৈশাখের প্রথমদিনে বৃষ্টি, স্বস্তিতে জনজীবন

প্রতিনিধি / ১৬৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বৈশাখের প্রথম দিনে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস ফেলেছে বরিশালের মানুষ। রোদের খরতাপ আর ধুলা-ধোঁয়ার ক্লান্তিকর পরিস্থিতির পর সোমবার (১৪ এপ্রিল) দুপুর দুইটার পর থেকে শুরু হয় এই হালকা বৃষ্টি। বরিশাল আবহাওয়া অফিস জানায়, আজ দুপুর ২টার দিকে নগরীর বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রেকর্ড করা হয়। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা কমে আসায় আবহাওয়া অনেকটাই মনোরম হয়ে ওঠে।

বরিশালের আবহাওয়াবিদ মো. জাহিদ হাসান বলেন, বৈশাখের শুরুতেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বরিশালের জন্য ইতিবাচক একটি ইঙ্গিত। মৌসুমি বায়ুর প্রভাবে এমন বৃষ্টি হচ্ছে এবং আগামী ১-২ দিন মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে নববর্ষ উদযাপনে কোনো বড় বাধা না এলেও অনেকেই সামাজিক মাধ্যমে লিখেছেন, এই বৃষ্টি যেন প্রকৃতির নববর্ষের উপহার। বৈশাখের দাবদাহের শুরুতেই এই বৃষ্টিপাত বরিশালের কৃষকসহ সর্বসাধারণের জন্য আশীর্বাদ হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/