• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বঙ্গোপসাগরে ডাকাতের কবল থেকে ৬৭ জেলেকে উদ্ধার

প্রতিনিধি / ১০৮ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার সকিনার মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া চারটি ফিশিং ট্রলারসহ ৬৭ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২ এপ্রিল বরগুনা জেলার পাথরঘাটা হতে চারটি ফিশিং ট্রলার (এম ভি তারেক, আব্দুল্লাহ তুফান, এম ভি মা এবং জুনায়েদ ইসলাম) ও ৬৭ জন জেলেসহ মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে গমন করে।এরপর গত ৯ এপ্রিল রাত ১১টায় বরগুনার তালতলী উপজেলাধীন সকিনার মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুরা ট্রলারগুলোতে আক্রমণ করে। এতে দুইজন জেলে গুলিবিদ্ধ হয় এবং যাওয়ার আগে জলদস্যুরা ট্রলারগুলোর ইঞ্জিন বিকল করে দিয়ে যায়।

পরবর্তীতে ১০ এপ্রিল দুপুর ১২ টায় ট্রলার মালিক সেলিম চৌধুরী বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটার একটি উদ্ধারকারী দল অতি দ্রুত উক্ত এলাকায় গমন করে এবং চারটি ফিশিং ট্রলারসহ ৬৭ জন জেলেকে উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেদের মধ্যে ২৭ জন আহত জেলেকে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় এবং বাকিদের বোটসহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/