• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি / ১২৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার পা‌শে প‌ড়ে মো. হুমায়ুন কবীর (৫০) না‌মে এক আরোহী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকা‌লে জেলার ভেদু‌রিয়া সড়‌কের খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত মো. হুমায়ুন কবীর জেলার দৌলতখান উপ‌জেলার সৈয়দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর সুভী গ্রা‌মের কা‌জি বা‌ড়ির ইউনুছের ছে‌লে। আহত দুজনও একই উপ‌জেলার বা‌সিন্দা ব‌লে জানা গে‌ছে।

নিহতের ভাই মো. জাকির কা‌জি জানান, সকা‌লের দি‌কে হুমায়ুন কবীরসহ আরও দুজন ভোলা সদ‌রের ভেদু‌রিয়া ঘা‌টের উদ্দে‌শ্যে মোটরসাইকেল নিয়ে রওনা ক‌রেন। হুমায়ুন মা‌ঝে ব‌সে ছি‌লেন। তারা ভেদু‌রিয়া থে‌কে ব‌রিশাল যাওয়ার কথা ছি‌ল। প‌থে ভোলা সদ‌রের খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে সামনে একটি কুকুর চলে আসে।

এসময় মোটরসাইকেল‌টি নিয়ন্ত্রণ হা‌রিয়ে রাস্তার পাশে প‌ড়ে যায়। এতে মোটরসাইকে‌লে থাকা তিনজনই আহত হন। প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে গেলে চি‌কিৎসক হুমায়ুন কবীর‌কে মৃত ঘোষণা ক‌রেন। আহত দুজন হাসপাতা‌লে চি‌কিৎসা‌ধীন র‌য়ে‌ছেন। ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদাৎ হাসনাইন পার‌ভেজ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/