• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেপ্তার

প্রতিনিধি / ১২৩ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফেসবুকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এবাদুল ইসলাম ফরিদী নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তাকে ঢাকার আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার (৭ এপ্রিল) রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রাহিমের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টে গত ৫ এপ্রিল ইমাম এবাদুল তার ফেসবুক আইডি থেকে একটি কমেন্ট করেন। যা অত্যন্ত কুরুচিপূর্ণ। এতে দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

এর জেরে আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন আতাউর। পরে পুলিশ অভিযান চালিয়ে বরিশাল থেকে অভিযুক্ত ওই ইমামকে গ্রেফতার করে।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, গ্রেফতারের পর অভিযুক্ত ওই ইমামকে আদালতে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/