• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

জিডি করতে ৩ প্যাকেট সিগারেটের দাম নিলেন এএসআই

প্রতিনিধি / ১২২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে তিন প্যাকেট বেনসন সিগারেটের দাম নেওয়ার অভিযোগ উঠেছে সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমানের বিরুদ্ধে। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজদিখান থানায় এ ঘটনা ঘটে। থানায় জিডি করতে যাওয়া ওই যুবকের নাম মো. সালমান কবীর। মো. সালমান কবীর অভিযোগ করে বলেন, আমি শনিবার সন্ধ্যায় পাসপোর্ট হারানোর জিডি করতে থানায় যাই।

তখন এএসআই মাহফুজুর রহমান কীভাবে হারিয়েছে তা জানতে চান। আমি জানাই, ঢাকার পল্টন থেকে বাসযোগে আসার সময় পাসপোর্ট হারিয়ে গেছে। উনি বলেন, তাহলে পল্টন চলে যান, এখানে হবে না। পরে জিডিটা করার জন্য তাকে অনুরোধ করি। তখন তিনি বলেন, দোকানে গিয়ে তিন প্যাকেট বেনসন সিগারেট কিনে নিয়ে আসেন। আর না হয় তিন প্যাকেট বেনসনের টাকা দিয়ে জিডি নিয়ে যান।

পরে থানার পুকুরের অপর পাশের একটি দোকানে গিয়ে তিন প্যাকেট সিগারেটের দাম ১২০০ টাকা দেই। সিরাজদিখান থানার এএসআই মাহফুজুর রহমানের কাছে জানতে চাইলে মুঠোফোনে তিনি কথা না বোঝার বাহানায় তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে এড়িয়ে যান।

থানায় জিডি বা অভিযোগ করতে কোনো টাকা লাগে কিনা জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান বলেন, থানায় অভিযোগ বা জিডি করতে কোনো টাকা লাগে না। অভিযোগটি পেয়েছি। এই বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/