• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে উত্তাল বরিশাল

প্রতিনিধি / ১২১ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল হয়ে উঠেছে বরিশাল। সোমবার (৭ এপ্রিল) দিনভর বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রধান সড়কে বিক্ষোভ কর্মসূচি করে ছাত্র-জনতা। বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘গাজা বাঁচাও’, ‘ইসরায়েলের গণহত্যা বন্ধ কর’, ‘ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার চাই’ এমন নানা স্লোগানে মুখর করে তোলেন নগরী।

একাধিক সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল যে বর্বরতা গাজায় চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে শিশু, নারী, বেসামরিক মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণ মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই একতাবদ্ধ হয়ে এই গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া। তাই অবিলম্বে গাজায় হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধিসহ মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/