• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

মসজিদ কমিটির টাকার হিসাব চাওয়ায় হামলায় আহত যুবদল নেতার মৃত্যু

প্রতিনিধি / ১১১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে মসজিদ কমিটির টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে হামলায় আহত জেলা যুবদলের সদস্য মুন্সি মিরান হোসেনের (৪৩) মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধরা হামলায় জড়িত ওই মসজিদ কমিটির সাবেক সভাপতি স্থানীয় বিএনপি নেতা জামিরুল ইসলামের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে।

অন্যদিকে শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের নেতৃত্বে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে মাগুরা সদর থানার সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ রোববার রাত ৯টার দিকে শ্রীপুর উপজেলার নাকোল মল্লিকপাড়া জামে মসজিদে মুসল্লিদের কাছ থেকে আদায়কৃত টাকার হিসাব নিয়ে মসজিদ কমিটির সাবেক সভাপতি স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য জামিরুল ইসলামের সঙ্গে যুবদল নেতা মিরান হোসেনের বাগবিতণ্ডা হয়।

এ সময় জামিরুল মুন্সির সমর্থকরা মিরানের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। মাথায় লাঠির আঘাতে মিরান গুরুতর আহত হলে তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং পরে ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

মাগুরার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, মৃত্যুর খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/