• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরগুনায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

প্রতিনিধি / ১১৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার তালতলী উপজেলায় ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাদের মুন্সী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গ্রামের দুই কৃষক সিদ্দিক ও নাসির মিয়া নিজেদের বোরো ক্ষেতে ইঁদুর তাড়াতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। পাশেই ধান চাষ করতেন কাদের মুন্সী। বিকেল ৪টার দিকে তিনি নিজের ক্ষেত দেখতে গিয়েছিলেন। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ৮টার দিকে পাশের খেতে বৈদ্যুতিক ফাঁদের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে তরিকুল ইসলাম জানান, বিকেলে বাবা মাঠে গিয়েছিলেন। সন্ধ্যায় না ফেরায় আমরা খোঁজ করতে বের হই। পরে পাশের খেতে বৈদ্যুতিক তারে জড়ানো অবস্থায় বাবার মরদেহ দেখতে পাই। দুর্ঘটনার পর ফাঁদ পাতা কৃষক সিদ্দিক ও নাসির মিয়া এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/