• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ফেসবুকে ভারত আছি দাবি করা ছাত্রলীগ নেতা সাভারে গ্রেপ্তার

প্রতিনিধি / ১১৮ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাভারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে সাভারের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোহেল ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা।

পুলিশ জানায়, আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আত্মগোপানে ছিল সোহেল। নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ভারতে আছেন বলে স্ট্যাটাস দেন তিনি। কিন্তু দেশে থেকেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিলেন সোহেল।

তথ্য প্রযুক্তির মাধ্যমে ভোররাতে সোহেলকে সাভারের একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র-জনতাকে গুলি করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে ৯টি মামলা রয়েছে। সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘সোহেল সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ ছিল। আওয়ামী আমলে জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্ম করতেন তিনি। হত্যা মামলাসহ তার বিরুদ্ধে একাধিক ধর্ষণের ঘটনায় মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/