• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

জামিনে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করলেন ছাত্রলীগ নেতা

প্রতিনিধি / ১১১ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জা‌মি‌নে মু‌ক্তি পে‌য়ে গোলাপের পাপ‌ড়ি মেশা‌নো দুধ দি‌য়ে গোসল করেছেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশা‌দ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) রা‌তে সাইফুল ইসলামের দুধ দি‌য়ে গোসল করার ৫১ সে‌কে‌ন্ডের এক‌টি ভি‌ডিও ভাইরাল হয়। ভি‌ডিও‌তে দেখা গেছে, গোলাপের পাপ‌ড়ি মেশা‌নো দুধের বালতি থেকে মগে করে দুধ উঠি‌য়ে সাইফুল ইসলাম গোসল করছেন। খোঁজ নিয়ে জানা‌ গে‌ছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজবাড়ীর গোয়ালন্দ মো‌ড়ে বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নে হামলার ঘটনায় করা মামলায় চল‌তি বছ‌রের ১৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম।

পরে তাকে কারাগা‌রে পাঠান আদালত। বুধবার (২৬ মার্চ) তি‌নি জা‌মি‌নে মু‌ক্তি পান। রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ ব‌লেন, মিথ্যা ও হয়রা‌নিমূলক মামলায় আমা‌কে গ্রেপ্তার ক‌রে কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছিল। জা‌মিন পাওয়ায় বাড়িতে এসে দুধ দি‌য়ে গোসল ক‌রে‌ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/