• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরগুনায় ঈদ উপহার নিয়ে যাওয়ার সময় ৩ ভাই নিহত

প্রতিনিধি / ১০০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটায় বাসচাপায় মোটরসাইকেলে থাকা তিন ভাই নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের মো. নামির খানের ৩ ছেলে মো. নাইমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাজিব পরিবহনের বাসটি পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় এবং মঠবাড়িয়া থেকে পাথরঘাটার উদ্দেশ্যে আসা একটি মোটরসাইকেলে তিন ভাই চাচার বাসায় ঈদ উপহার পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন।

এ সময় সোনার বাংলা নামকস্থানে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন ভাই নিহত হয়। ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে পাথরঘাটা থানা থেকে একটি টিম সেখানে পাঠায়। লাশ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবং ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়। বাসে থাকা সুপারভাইজার এবং হেলপারকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/