• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ঘুড়ি ওড়ানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি

প্রতিনিধি / ১১২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

পরে এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে রাতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্তকে আটক করে নিয়ে যান। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত খালিদ (২০) ওই এলাকার আনিসুর রহমানের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা নবীনগর থানায় মামলা করেছেন।স্থানীয়রা বলেন, আমরা এ ঘটনার সর্বোচ্চ বিচার দাবি করছি এবং প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে এর সর্বোচ্চ বিচার করবে।

বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জফর দস্তগীর বলেন, মঙ্গলবার দুপুরে বিটঘর আশ্রয়ণ প্রকল্প থেকে মেয়েটিকে ঘুড়ি ওড়ানোর কথা বলে পাশের একটি প্রাইমারি স্কুলের তৃতীয় তলায় নিয়ে সেখানে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটির বাবা আমাকে পরের দিন বুধবারে অবগত করেন। তখন আমি বললাম এই বিষয়ে ছাড় দেওয়া যাবে না।

পরে আমি ছেলের বাবাকে অবগত করি। বুধবার সন্ধ্যায় ওই যুবককে ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে এলে আমরা যাওয়ার পূর্বেই সাধারণ জনগণ মিলে গণপিটুনি দেই।

তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। তারা এসে তাকে আটক করে থানায় নিয়ে যান।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় শিশুটির বাবা নবীনগর থানায় মামলা করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ হাসপাতালে পাঠানো হবে। আর গ্রেপ্তার হওয়া যুবক খালেদ পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/