• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

তজুমদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

প্রতিনিধি / ১১২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যবসায়ী বর্তমানে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাংলাবাজারের দক্ষিণ পাশে খালের ওপর একটি সাকো ভাঙ্গাকে কেন্দ্র করে রুবেল ও ভূট্টো গ্রæপের মধ্যে উত্তেজনা হয়।

পরে রাত সাড়ে ৭টার দিকে ভট্টো বাংলাবাজারে গেলে রুবেল গ্রæপের সিরাজ ও আলাউদ্দিন ভূট্টোর উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে ভুট্টো আক্তার ডাক্তারের ফার্মিসীতে আশ্রয় নিলে বাজারে অন্য ব্যবসায়ী বাচ্চু তাকে মারপিট করতে বাঁধা দেয়।

এ ঘটনায় রুবেল গ্রæপ ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে ৯টায় বাচ্চু দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় রুবেলের নেতৃত্বে রিপন, সোহাগ, ইউসুফ, সিরাজ ও আলাউদ্দিন দেশীয় অস্ত্র ও হকি স্টিক দিয়ে বাচ্চুকে (৩৬) বেধড়ক মারপিট করে এবং কুপিয়ে জখম করে।

এ সময় বাচ্চু কাছে থাকা নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। পওে বাচ্চুর ডাকচিৎকারের পাশ^বর্তী লোকজন আসলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসে।

এ ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো: মহব্বত আলী খাঁন বলেন, মারামারির ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/