• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

কালকিনিতে অবৈধ কিংস সিগারেট জব্দ, জরিমানা

প্রতিনিধি / ১৪৮ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদারীপুরের কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ কিংস সিগারেট জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় ২ ব্যবসায়ি শাহিন স্টোর এর মালিককে ৩ হাজার এবং মিলন স্টের এর মালিককে ২ হাজার টাকা সর্বমোট ৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে ওই অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলার ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম বাজারের বিভিন্ন দোকানে অভিযান ও তল্লাশি চালায়।

অভিযান পরিচালনাকালে বাজারের প্রতিটা ব্যবসায়ীর ম‌ধ্যে আতংক বিরাজ করে এবং তারা কমদামী অবৈধ সিগারেট বিক্রি করবে না বলে প্রতিশ্রুতি দেয়।

মাদারীপুর জেলার ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, অবৈধ সিগারেট বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কয়েকটি দোকান থেকে বিশ হাজার (২০,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ কিংস সিগারেট জব্দ করা হয়। অবৈধ সিগারেট বিক্রির অভিযোগে দুই ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজস্ব ফাঁকি দেয়া অবৈধ সিগারেট যাতে কেউ বিক্রি না করে সেজন্য বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/