• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বাড়িতে একা পেয়ে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

প্রতিনিধি / ১৩৩ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: লালমনিরহাটের হাতীবান্ধায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জহুরুল মোল্লা সাগর (২১) নামে একজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ওই শিশুকে হাতীবান্ধা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে রেফার করে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে উপজেলার দোয়ানী পিত্তিফাটা এলাকায় এ ঘটনা ঘটে। আটক হওয়া জহুরুল মোল্লা সাগর বরিশাল জেলার আগৌল ঝাড়া উপজেলার আশকর গ্রামের হেলাল মোল্লার ছেলে।

জানা গেছে, জহুরুল ইসলাম সাগর একজন শ্রমিক। সাগর হাতীবান্ধা উপজেলার দোয়ানী পিত্তিফাটা এলাকায় বিদ্যুতের টাওয়ার নির্মাণের কাজ করেন।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় শিশুটিকে তার নিজ বাড়িতে একা পেয়ে জোরপূর্বক পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে জহুরুল মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার জানান, আমরা ধর্ষণচেষ্টাকারী সাগরের সঠিক বিচার চাই। হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তানভির আহমেদ বলেন, ভুক্তভোগী শিশুটিকে উন্নত চিকিৎসার লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী বলেন, অভিযুক্ত সাগরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/