• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

চট্টগ্রামে কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রতিনিধি / ১০৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের কোতোয়ালি থানার বলুয়ারদীঘি এলাকায় ১০ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নিজ বাবার বিরুদ্ধে। এ ঘটনার পর গতকাল রবিবার ওই শিশুর বাবাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ।

চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে রবিবার রাতে কোতোয়ালি থানার বলুয়ারদীঘি এলাকায় পুলিশের একটি টিম উপস্থিত হয়।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ওই শিশুর মা গার্মেন্টসে চাকরি করেন। তিনি গার্মেন্টসে চাকরি করতে যাওয়ায় বাসায় একা পেয়ে নিজের কন্যাশিশুকে ধর্ষণ করে অভিযুক্ত বাবা।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায়, ইতিপূর্বেও তার সঙ্গে এরূপ আচরণ করেছে বাবা। মায়ের পরামর্শে কৌশলে মোবাইলে ভিডিও ধারণ করে সে। মোবাইল বর্তমানে পুলিশের হাতে জব্দ আছে।

ওসি আরো জানান, শিশুটির বাবাকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে। শিশুটিকে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/