• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

তিস্তায় হাঁটু পানিতে নেমে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ

প্রতিনিধি / ১০৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে এবং পানির নায্য হিস্যা ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে নদীর হাঁটু পানিতে নেমে প্রতিবাদ জানাচ্ছেন তিস্তা পাড়ের বাসিন্দারা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়া সংলগ্ন তিস্তা নদীতে গিয়ে এমন চিত্র দেখা যায়। উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় ১১টি পয়েন্টে একইসঙ্গে এই প্রতিবাদ কর্মসূচি চলছে।

সরেজমিনে দেখা যাচ্ছে, তিস্তা পাড়ের সব শ্রেণি-পেশার বাসিন্দারা তিস্তার পানিতে নেমে পড়েছেন। সেই সঙ্গে উচ্চ কণ্ঠে স্লোগান দিচ্ছেন, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’।

নদীর পানিতে নেমে তরুণরা স্লোগান দিচ্ছেন, ‘তিস্তা আমার মা, ভারতের হতে দিব না’; ‘জিয়ার মতো কোদাল ধরো, তিস্তা নদী খনন করো’।

পানিতে নেমে প্রতিবাদ জানানো কাউনিয়ার বাসিন্দা বৃদ্ধ মুসা পাটোয়ারি বলেন, পানিতে নেমেছি প্রতিবাদ করতে। কারণ আমার এই বয়সে আমার যে জমি, সেই জমিতে ফসল হচ্ছে না পানির অভাবে।

আমরা আমাদের সেই পূর্বের তিস্তা দেখতে চাই, যেখানে অনবরত পানির স্রোত থাকবে। আমরা মাছ ধরব। যতদিন লাগে আমরা আমাদের এ আন্দোলন চালিয়ে যাব।

এর আগে সকালে ১১টি পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়ে নদী পাড়ে এসে শেষ হয়। পদযাত্রা শেষ হওয়ার পরে থেকেই পানিতে নেমে প্রতিবাদ জানানোর কর্মসূচি চলমান আছে।

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু হয়। এদিন তিস্তা নদীবেষ্টিত পাঁচটি জেলার ১১টি স্থানে একসঙ্গে অবস্থান কর্মসূচি পালিত হয়।

বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি নদীপারের হাজারো বাসিন্দা কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/