• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালের কীর্তনখোলা নদীতে বার্জে আগুন, দগ্ধ ৪

প্রতিনিধি / ১১৫ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলবাহী বার্জে বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় যমুনা ডিপো থেকে তেল নিয়ে রওনা হওয়ার সময় মাঝ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হেলালউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। দগ্ধ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- হাতিয়া এলাকার রুবেল, মান্না ও সম্পদ।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হেলালউদ্দিন খান বলেন, ত্রিশ গোডাউন এলাকায় কীর্তনখোলা নদীর তীরে যমুনা ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে নোয়াখালীর হাতিয়ার উদ্দেশ্যে রওনা দেয়।

মাঝ নদীতে যাওয়ার পর আগুন ধরে যায়। খবর পেয়ে তাদের অগ্নিযোদ্ধা নৌ-যানের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহত চারজনকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, অগ্নিদগ্ধ চারজনের অবস্থা আশংকাজনক। তাদের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/