• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম আটক

প্রতিনিধি / ১০৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। আজ বুধবার রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির কমিশনার হাসিব আজিজ। আটক সাইফুল ইসলাম ২০২৪ সালের ৪ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

পুলিশ সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহতের ঘটনায় চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া মামলায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হবে। ওই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তাকে চট্টগ্রামে আনা হচ্ছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশে ব্যাপক রদবদল শুরু হয়।

এ রদবদলে গত বছরের ২১ আগস্ট সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে সারদা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে বদলির আদেশ জারি করা হয়। তিনি একই বছরের ৪ জুলাই সিএমপির ৩২তম কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

সিএমপিতে যোগদানের আগে তিনি এমআরটি পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি বরিশাল ও বরগুনা জেলার পুলিশ সুপার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি উপ-পুলিশ কমিশনার (বন্দর) হিসেবে দায়িত্ব পালন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/