• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

বরিশালে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিনিধি / ১২৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে বৈদ্যতিক মটার দিয়ে বোরো ধানের ক্ষেতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হাওলাদার (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রাসেল ওই ইউনিয়নের মৃত মোঃ জাকির হোসেনের ছেলে।

নিহতের পরিবারসূত্র জানাযায়, মঙ্গলবার দুপুরে জমিতে পানি দিতে বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে সেচযন্ত্র চালাচ্ছিলেন রাসেল । ওই বিদ্যুৎ–সংযোগের তারে ছিদ্র ছিল। দুপুরে পানি দেওয়ার কাজ শেষে তারটি হাত দিয়ে খুলতে গেলে সেই ছিদ্রস্থানে তাঁর হাত লাগে।

এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সে সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রাসেলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/