• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ঝালকাঠিতে ট্রাক-সিএনজির সংঘর্ষে সেনাবাহিনীর বেসামরিক কর্মচারী নিহত

প্রতিনিধি / ১৩৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর বেসামরিক এক কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক কর্মচারী ও সিএনজি চালক আহত হন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম বাকিয়ার মোল্লা। তিনি বরিশাল সিএমএইচের বেসামরিক পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিতে করে সবজি নিয়ে বরিশাল থেকে লেবুখালী যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাকেরগঞ্জের ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানের কর্তব্যরত চিকিৎসক পরিচ্ছন্নকর্মী বাকিয়ার মোল্লাকে মৃত ঘোষণা করেন। বাকি দু‘জনকে আহতাবস্থায় ভর্তি করা হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/