• সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি, আহত ২৫

প্রতিনিধি / ১১২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ৬টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মিঠাপুকুরের রংপুর-ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মধ্যে রয়েছে- দুটি যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর গড়ের মাথা মোড়ে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এ সময় চতুর্মুখী এ মোড়ে দুটি বাস, একটি ট্রাক, পিকআপ এবং কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান। তিনি বলেন, বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে নেয়া হয়েছে। খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, রংপুর হাইওয়ে অঞ্চলের মহাসড়কে ঘন কুয়াশা থাকায় বেশ কিছু ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। অনেক জায়গায় দৃষ্টিসীমা অনেক কমে গেছে।

গাড়ির হেডলাইট জ্বালিয়ে চালক ও যাত্রী সাধারণকে ধীরে এবং সতর্কতার সঙ্গে চলাচল করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। উল্লেখ্য, গতকাল শুক্রবার রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জসহ জেলার কয়েকটি স্থানে ৫ টি দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/