• সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ঘন কুয়াশা: সকালেই সড়কে ঝরল ৫ জনের প্রাণ

প্রতিনিধি / ১১৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রংপুর নগরের সাতমাথা চায়না হল এলাকায় বাসের ধাক্কায় থ্রি-হুইলারের তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত চারজন।

ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গাড়ির দুটির যাত্রীরা। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি নাইটকোচ কুড়িগ্রাম থেকে রংপুরগামী থ্রি-হুইলারটিকে (তিন চাকার মাহেন্দ্র) ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই থ্রি-হুইলারের তিন যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম জানান, মূলত ঘন কুয়াশার কারণে পথঘাট দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/