• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

বরিশালে পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময়ে মিলছে গাছ

প্রতিনিধি / ১৫০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ‘প্লাস্টিক বোতল দিন, পরিবেশ বন্ধু গাছ নিন’ স্লোগানে বোতলের বিনিময়ে গাছ বিতরণের ব্যতিক্রমী আয়োজন করেছে বরিশাল বিডি ক্লিন টিম। এতে একটি প্লাস্টিকের বোতল দিলে বিনিময়ে একটি গাছ দেওয়া হচ্ছে।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলেস পার্ক) তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত মেলায় বিডি ক্লিনের স্টল ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

স্টলটির ব্যানারে লেখা ‘দিলে বোতল মিলবে গাছ, সুস্থভাবে নেবো শ্বাস’, ‘ফেললে ময়লা যত্রতত্র সবার হবে জীবন নাশ’ স্লোগান দর্শনার্থীদের নজর কেড়েছে।

জানা যায়, মেলায় স্টল নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এরমধ্যে ব্যতিক্রমী আয়োজন করেছে বিডি ক্লিন টিম। তারা ফেলে দেওয়া পানির বোতলের বিনিময়ে দিচ্ছেন পরিবেশ বান্ধব গাছ। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন মেলায় আগত দর্শনার্থীরা।

মেলায় আসা দর্শনার্থী উম্মে হাবিবা বলেন, বোতল দিয়ে গাছ বিনিময়ের আয়োজনটা দারুণ লেগেছে। এছাড়া তাদের চারদিকে ব্যানারে লেখা স্লোগানগুলো মনোমুগ্ধকর হয়েছে। এসব স্লোগান কেউ বুঝলে তিনি ভেতর থেকে পরিবর্তন হবেন।

বিডি ক্লিন বরিশালের বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, ফেলে দেওয়া বোতলের বিনিময়ে গাছ বিতরণের বিষয়টি বরিশালবাসীর মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। গাছের বিনিময়ে পাওয়া বোতলগুলো দিয়ে ডাস্টবিনে তৈরি করে বিভিন্ন স্থানে রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/