• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, ২ বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধি / ১১৬ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: তীব্র শীতে বিপর্যস্ত গাইবান্ধার জনজীবন। গত তিনদিন সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। বেশি বেকায়দায় পড়েছে শিশু ও বৃদ্ধরা। জেলার হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

এদের মধ্যে সদর হাসপাতালে মৃত্যু হয়েছে দুইজনের। মৃত্য দু’জন হলেন, জেলার সাঘাটার টেপা পদুম শহর গ্রামের নইমুদ্দিন শেখ (৬০), পলাশবাড়ী উপজেলার মনোহরপুর কাজিরবাজার এলাকার জুয়েল মিয়া (৫৫)।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নইমুদ্দিন শেখ ও ভোরে জুয়েল মিয়ার মৃত্যু হয়। শুক্রবার দুপুরে গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ড. আসিফ উর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই ব্যক্তিই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। সম্ভাব্য সব ধরনের চিকিৎসা দিয়েও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, টানা কয়েকদিন সূর্যের দেখা না মেলায় স্বাভাবিকভাবেই শীতের তীব্রতা বেড়েছে। ফলে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। রোগীদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-কাশি, ও বয়স্করা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসছে। তাদের চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ বলেন, জেলায় শীতার্তদের জন্য প্রায় অর্ধলাখ কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন মাধ্যমে বিতরণ অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রতিটি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবাদান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/