• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে যাবজ্জীবন সাজার আসামি ১৭ বছর পর গ্রেপ্তার

প্রতিনিধি / ১২৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত সাত্তার হাওলাদারের পুত্র মো: শহিদুল ইসলাম হত্যা মামলার আসামি হয়ে সাজার ভয়ে নিজের পরিচয় গোপন করে ১৭ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় ছদ্মবেশে পালিয়ে ছিলেন।

১৯ জানুয়ারি রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঢাকা কেরানীগঞ্জ এলাকা থেকে মো: শহিদুল ইসলাম কে গ্রেপ্তার করেন।

জানা যায়, নলছিটি থানার মোটরসাইকেল চালক এক যুবক হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি ছিলেন মো: শহিদুল ইসলাম। বাকেরগঞ্জ থানার এসআই তোফাজ্জল হোসেন জানান, ২০০৮ সালে নছিটি থানা এলাকায় এক মোটরসাইকেল চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নেয় একটি চক্র। ওই সময় নলছিটি থানায় ভুক্তভোগী পরিবার একটি হত্যা মামলা দায়ের করেন।

যাহার মামলা নাম্বার জিআর ২৬/৯। ওই মামলায় অন্যান্য আসামিরা গ্রেফতার হলেও শহিদুল ইসলাম পরিচয় গোপন রেখে ঘটনার পর থেকে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জ থেকে হত্যা মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি মো: শহিদুল ইসলাম কে গ্রেফতার করা হয়। ২০ জানুয়ারি সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/