• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে ফার্মেসি বন্ধ করে ধর্মঘট, প্রতিবাদে সড়ক অবরোধ রোগীর স্বজনদের

প্রতিনিধি / ১২৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যালয় রাতের আঁধারে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ধর্মঘট ডেকেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতাকর্মীরা। এদিকে ফার্মেসি বন্ধ থাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোগীর স্বজনরা।

গতকাল বিকেল ৫টার দিকে নগরীতে মাইকিং করে সব ওষুধের দোকান বন্ধ করে ধর্মঘটের ডাক দেওয়া হয়। এতে নগরীর ৫ শতাধিকসহ জেলার কয়েক হাজার ওষুধের দোকান বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন জনসাধারণ।

এই ঘটনায় প্রয়োজনীয় ওষুধ না পেয়ে সন্ধ্যার পর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দ রোড অবরোধ করে বিক্ষোভ করেন রোগীর স্বজনরা।

স্বজনরা জানিয়েছেন, সমিতির দ্বন্দ্বে কার্যালয় ভাঙা হলে ফার্মেসি বন্ধ করে রোগী ভোগান্তি বাড়ানো উচিত হয়নি। তাদের হাতে আমরা জিম্মি। এর আগে বরিশাল নগরীর সদর রোডে রোববার বরিশাল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির অফিস ভাংচুরের ঘটনা ঘটে। দুপুরে কোতয়ালী মডেল থানায় ৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে অভিযোগ দেয় সংগঠনের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম।

এই ঘটনায় অভিযুক্ত পাশ্ববর্তী পর্যটন হোটেলের মালিক ইকবাল আজমকে দ্রুত গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবি জানান নেতাকর্মীরা। তারা সন্ধ্যার পর সদর রোডে মানববন্ধন ও বিক্ষোভ করেন। একইসাথে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার বেলাল হোসাইন বলেন, বিবাদমান গ্রুপগুলোর সাথে আমরা কথা বলছি। উভয়পক্ষকে যার যার অবস্থান থেকে সংযত থাকার আহ্বান করা হয়েছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/